Posts

করোনা ভাইরাস থেকে নিজেকে বাঁচাতে যা যা খাবেন

Image
  শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বেশি পরিমাণে অ্যান্টি–অক্সিডেন্টসমৃদ্ধ খাবার প্রতিদিন খেতে হবে আমাদের। অ্যান্টি–অক্সিডেন্ট হলো কিছু ভিটামিন, খনিজ ও উৎসেচক, যা শরীরের ক্ষতিকর ফ্রি র‌্যাডিক্যালের (দেহের কোষ, প্রোটিন ও DNA ক্ষতি করে এমন কিছু) বিরুদ্ধে লড়াই করে, শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচিয়ে শরীরে জীবাণু সংক্রমণের ঝুঁকি প্রতিরোধ করতে সাহায্য করে। প্রধান অ্যান্টি–অক্সিডেন্টগুলো হলো- বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি, ই, লাইকোপেন, লুটেইন সেলেনিয়াম ইত্যাদি। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অ্যান্টি–অক্সিডেন্টসমৃদ্ধ যে খাবারগুলো বেশি করে খেতে হবে, সেগুলো হলো: বিটা ক্যারোটিন: উজ্জ্বল রংয়ের ফল, সবজি। যেমন গাজর, পালংশাক, আম, ডাল ইত্যাদি। ভিটামিন এ: গাজর, পালংশাক, মিষ্টি আলু, মিষ্টিকুমড়া, ডিম, দুধজাতীয় খাবার। ভিটামিন ই: কাঠবাদাম, চিনাবাদাম, পেস্তাবাদাম, বাদাম তেল, ভেজিটেবল অয়েল, যে কোনও আচার, সবুজ শাকসবজি ইত্যাদি। ভিটামিন সি: আমলকী, লেবু, কমলালেবু, কাঁচা লঙ্কা, উচ্ছে। এ ছাড়া যে খাবারগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেগুলোর একটি তালিকা দেওয়া হলো। এ খ...

করোনা থেকে দূরে থাকতে যেসব খাবার বর্জন করতে হবে

Image
  করোনা থেকে বেঁচে থাকতে বেশকিছু খাবার বর্জনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসা বিজ্ঞানী ও পুষ্টিবিদরা। তারা সতর্ক করে বলছেন, ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া যাবে না, চিনি বাদ দিতে হবে এবং ধূমপানও ছেড়ে দিতে হবে। তাদের মতে, এসব খাবারে শাররীক জটিলতা বাড়বে, যা কভিড-১৯ এ মৃত্যুর কারণ হতে পারে। ইউরোপীয়ান সায়েন্টিস্ট ম্যাগাজিনে এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে হাসপাতালগুলোর আইসিইউতে প্রথম যে কয়েকহাজার রোগী ভর্তি হয় তাদের মধ্যে তিনভাগেরই ছিলো অতিরিক্ত ওজন বা স্থূলতা। এছাড়া যাদের টাইপ-টু ডায়বেটিস ও বিপাকীয় সিন্ড্রম রয়েছে তারা করোনায় আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি ১০ গুণ বেড়ে যায়। এ গবেষণাটি পরিচালনা করেন যুক্তরাজ্যের এনএইচএস এর কার্ডিওলোজিস্ট আসিম মালহোত্রা। তিনি বলেন, ‘পরিসংখ্যান থেকে এটি স্পষ্ট যে কভিড-১৯ এ মৃত্যুর একটি শীর্ষ কারণ বিপাকীয় সমস্যা। আমরা যে কথাগুলো আগে থেকে বলে আসছি তা হচ্ছে- টাইপ-২ ডায়বেটিস, হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের রোগীরা সুস্থ বয়স্কদের চেয়ে অনেক বেশি ঝুঁকিতে রয়েছে। কিন্তু যে বিষয়টি বলা হচ্ছে না, তা হচ্ছে- কম পুষ্টিসম্পন্ন খাবার এবং স্থুলতাও কভিড-১৯ এ মৃত্যুর অন্যতম কারণ।’ তিনি ...

দেখে নিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ১০ উপা

Image
মহামারি করোনার প্রাদুর্ভাব ভয়াবহ রূপ ধারণ করছে। প্রতিদিনই এ রোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা এবং মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমাদের দেশের পরিস্থিতিও এর ব্যতিক্রম নয়। এ অবস্থায় আমাদের উচিত প্রতিরোধের দিকে বেশি গুরুত্ব দেয়া এবং এ জন্য রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো। করোনা ভাইরাসের বিরুদ্ধে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ১০টি কার্যকর উপায় নিচে আলোচনা করা হলো। খাদ্যভ্যাস: সুষম ও পুষ্টিকর খাবার খেতে হবে। প্রচুর শাকসবজি ও ফলমূল খান। ফলের রসের পরিবর্তে গোটা ফল চিবিয়ে খেলে ভালো। এতে পুষ্টি সাথে ফাইবারও পাওয়া যাবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, ৮ থেকে ১০ গ্লাস। ফাস্টফুড, তেল-চর্বি ও মসলা জাতীয় খাবার যতটুকু সম্ভব পরিহার করুন। ভিটামিনস ও মিনারেল: রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন সি: প্রাকৃতিক উৎস হচ্ছে টক জাতীয় ফল, যেমন- লেবু, কমলা, মাল্টা, আমড়া, জাম্বুরা ইত্যাদি। এ ছাড়াও বাজারে ট্যাবলেট আকারে পাওয়া যায়, যা ফ্লু উপসর্গে আপনি দিনে ১-২ বার চুষে খেতে পারেন। তবে প্রাকৃতিক উৎস থেকে পাওয়া ভিটামিন সি-এর কার্যকারিতা বেশি। ভিটামিন ডি: এর প্রাকৃতিক উৎস হচ্ছে সূর্যরশ্মি। যা সকাল...